| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুপুরে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১১:১৩:৪৯:পূর্বাহ্ন  |  ৬৫৭২৮০ বার পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুপুরে

রিপোর্টার্স২৪ ডেস্ক: সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই দিনে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এর আগে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও কূটনৈতিক তৎপরতা ছিল ব্যস্ত। সেদিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সাক্ষাৎ করেন।

প্রথমে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এরপর পর্যায়ক্রমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।

কূটনৈতিক অঙ্গনে টানা এসব বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪