| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো হচ্ছে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৩:৪৭:৩০:পূর্বাহ্ন  |  ৬৫৮৪৬৭ বার পঠিত
আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো হচ্ছে

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার রাত ১১টার দিকে এই খবর প্রকাশ করেন। এছাড়া বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে অনলাইন নিউজপোর্টাল দ্য ডিসেন্ট।

সূত্র জানিয়েছে, রোববার দিনের বেলা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তাজুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং তাকে সরকারের উচ্চ মহলের নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের আগ্রহের বিষয়টি জানান। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে তাজুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন। তিনি পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দুর্নীতির মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪