| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৮:৪০:৩৯:অপরাহ্ন  |  ৬২৭৭৮০ বার পঠিত
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল করা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রদবদলের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে আর্টডকের জিওসি ছিলেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যা আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪