| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপপ্রচার নিয়ে উদ্বেগ নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:২১:২৫:অপরাহ্ন  |  ৬৩০৮০০ বার পঠিত
অপপ্রচার নিয়ে উদ্বেগ নেই: শিক্ষা প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তিনি নিজের নামে চলমান অপপ্রচার নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, কেউ আমার নামে মিথ্যা প্রচার করলেও আমি তা নিয়ে চিন্তিত নই। আমাদের অনেক কাজ আছে, আর কাজ রিলেটেড বিষয়েই আমরা মনোযোগ দিচ্ছি।

এর আগে নির্বাচনে ঢাকা-১৩ আসনের সহিংসতায় আহতদের দেখতে তিনি সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যান।

মন্ত্রী জানান, নির্বাচনের সময় অনেক কেন্দ্রে প্রতিপক্ষরা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে। কিছু কেন্দ্র তারা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং আর্মড ফোর্সেস যথাসময়ে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগে নেতাকর্মীরা হামলার শিকার হন।

তিনি আরও বলেন, তাঁর কয়েকশ নেতাকর্মী আহত হয়েছেন। বিশেষ করে হায়দার আলী নামের এক নেতা বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং থানায় মামলা দায়ের করা হবে।

ববি হাজ্জাজের বক্তব্যে স্পষ্ট, অপপ্রচার বা সহিংসতা যেন কাজের পথে বাধা না দেয়, সেই বিষয়েই তার মূল মনোযোগ বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪