| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত মোর্শেদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:৫৯:৩৪:অপরাহ্ন  |  ৬৪৫৬৭১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত মোর্শেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উপদেষ্টা বা মন্ত্রী যত দিন পদে বহাল থাকবেন কিংবা পিএস হিসেবে কাউকে রাখার ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন সংশ্লিষ্ট কর্মকর্তা এ পদে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪