| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৩:৩৮:৫৯:অপরাহ্ন  |  ৬৭৪৩২১ বার পঠিত
কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব

রিপোর্টার্স২৪ ডেস্ক: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বাহিনীটির মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান।

ডিজি শহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ মোতায়ন থাকবে।

তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারের জন্য বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে। পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া এলাকায় সিসিটিভি নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ডিজি শহিদুর রহমান বলেন, দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও নিশ্চিত করেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে অন্যান্য শহীদ বেদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪