| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনশৃঙ্খলা বাহিনীকে জনআস্থা ফিরিয়ে আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৫:৪০:১৮:অপরাহ্ন  |  ৬৫৯৯৩৩ বার পঠিত
আইনশৃঙ্খলা বাহিনীকে জনআস্থা ফিরিয়ে আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণে আমাদের দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও জানান, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার আনার পরিকল্পনা রয়েছে। তবে তার আগে কোন কোন সংস্কার অগ্রাধিকার পাবে, তা নির্ধারণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সুসংগঠিত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। তিনি বলেন, এই সুপারিশের ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪