| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধ হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৩৭:০৮:পূর্বাহ্ন  |  ৬৫৯২৬৬ বার পঠিত
বন্ধ হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ নামের ভেরিফায়েড পেজে বাংলা ও ইংরেজিতে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না।

এতে আরও বলা হয়, গত ১৮ মাসে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। “আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে”- বার্তায় এমন মন্তব্যও করা হয়।

প্রধান উপদেষ্টার দায়িত্বকাল শেষ হওয়ার প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে পেজটি বন্ধের এই ঘোষণা দেওয়া হলো।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪