| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১০:৩৭:৪৩:পূর্বাহ্ন  |  ৬৫৯৪০৯ বার পঠিত
তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব–এর ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান সৌদি যুবরাজ। তিনি নতুন সরকারের নেতৃত্ব গ্রহণ এবং মন্ত্রিসভা গঠনের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মোহাম্মদ বিন সালমান।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪