| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:৩৫:৪৪:অপরাহ্ন  |  ৬৬৭৫১৪ বার পঠিত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুল আউয়াল মিন্টু

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু । বিএনপির  দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন।

নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব আব্দুল আউয়াল মিন্টুর ওপর ন্যস্ত করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে তিনি শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪