| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটক বন্ধ করেন: মাহফুজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:১৮:৫৪:অপরাহ্ন  |  ৬৬৮২৮৯ বার পঠিত
নাটক বন্ধ করেন: মাহফুজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, নির্বাচনি সমঝোতা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে।

তিনি আরও লেখেন, দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!

পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণের ন্যায্য লড়াই পিআর ক্যাম্পেইন ও মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে আড়াল করার চেষ্টা হতে পারে। শেষদিকে তিনি দেশের জনগণের জন্য প্রার্থনা করেন।

তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪