| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৩৬:৩৮:পূর্বাহ্ন  |  ৭১৭৭৭৮ বার পঠিত
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় আগমন করেন তিনি। ঢাকায় নেপাল দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ঘনশ্যাম ভাণ্ডারি।

এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী ৬৮টি, আর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য শরিকরা ৯টি আসনে জয়ী হয়েছেন। দুটি আসনের ফলাফল এখনও ঘোষণা হয়নি, তবে সেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪