| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ ঘিরে সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:২৬:১৬:পূর্বাহ্ন  |  ৬৬৯৫৫১ বার পঠিত
শপথ ঘিরে সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদেরও সংসদ এলাকায় মোতায়েন করা হয়। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি থাকায় নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪