স্টাফ রিপোর্টার: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার পদত্যাগের খবরকে গুজব বলে উল্লেখ করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি স্পষ্ট করেন।আইজিপি বলেন, আমি পদত্যাগ করিনি।
এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে আইজিপি নিজেই সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি