| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরির অভিযোগে এআর রহমানের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২০:০২:২৫:অপরাহ্ন  |  ৭০৯৭৭৭ বার পঠিত
চুরির অভিযোগে এআর রহমানের বিরুদ্ধে মামলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের অস্কার জয়ী সুরকার এআর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। গেল কিছুদিন আগে সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার জনপ্রিয় গায়কের বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন ভারতীয় ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। 

অভিযোগের নথি অনুযায়ী, এআর রহমান মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর ‘বীর রাজা বীর’ গানটিতে তাঁর পুরানো লেখা গান ‘শিব স্তুতি’র একটি অংশ চুরি করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়িন সেলভান ২’ বেশ প্রশংসিত হয়েছিল। 

গত ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলাটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে, ডাগর বাণীর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সমগ্র বিশ্ব ডাগর পরিবার এবং তাঁদের ধ্রুপদ সংগীত সম্পর্কে জানে। তাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত সম্মানিত শিল্পী। 

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই যে আসল লেখক কে। কেবল একটি গান গাইলেই লেখক হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে যে এর আগে অন্য কারও একই সুর ছিল না। আপনি ইতোমধ্যেই স্বীকার করেছেন যে আসামিরা (রহমানের দল) ডাগর ঐতিহ্যের অংশ।’  

এআর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনও কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল (রহমান) কিছু করেন, তখন তিনি তা দাবি করেন।’ 

প্রথমদিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও শুনানি অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪