| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করছেন আইজিপি বাহারুল আলম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:১৭:০১:অপরাহ্ন  |  ৬৭৮৬৪৪ বার পঠিত
পদত্যাগ করছেন আইজিপি বাহারুল আলম
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত তা গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তরে রবিবার সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্বের সময় আইজিপি পদত্যাগের কথা জানান। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। পরে দুপুরের দিকে তিনি পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, আইজিপির পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পৌঁছেছে, তবে গ্রহণ করা হয়নি। যতক্ষণ তা গ্রহণ হবে না, তিনি আইজিপি হিসেবেই দায়িত্বে থাকবেন। পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নতুন সরকারের হাতে থাকবে।

বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য আইজিপি হিসেবে পুনর্নিযুক্ত হন। এর আগে ২০২০ সালে তিনি পুলিশের নিয়মিত পদ থেকে অবসরগ্রহণ করেছিলেন। চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেছেন।

পুলিশ সূত্র জানায়, নির্বাচনের পরই আইজিপি ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন যে দায়িত্ব ছাড়ার পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, নতুন সরকার শপথ নেওয়ার পর পদত্যাগপত্র জমা দিলে তা প্রক্রিয়াজাত করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪