স্টাফ রিপোর্টার: এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস-এর আওতাধীন সব গ্রাহকের লাইনে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাসের অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
এই পরিস্থিতিতে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী গ্যাস ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম