| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন বার্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:৪৮:১৩:পূর্বাহ্ন  |  ৬৮৪৯৫২ বার পঠিত
তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন বার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ অব নেশনস-এর মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা জানান। শার্লি বোচওয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক অংশগ্রহণে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। একই সঙ্গে বাংলাদেশ ও এর গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমর্থনে কমনওয়েলথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের এমন শুভেচ্ছা বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪