| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:২৯:৫১:অপরাহ্ন  |  ৭০৪১০৯ বার পঠিত
জামায়াত আমিরকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বার্তায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জামায়াত আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করেছেন। এই নেতৃত্বের মাধ্যমে নির্বাচনি প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনার সময় জামায়াত যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জামায়াত একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে সংসদ এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রধান উপদেষ্টা যোগ করেন, জাতীয় ঐক্য বজায় রাখা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দেশের জন্য অপরিহার্য। তিনি জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪