| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপুল জয়ে তারেক রহমানকে ইউনূসের অভিনন্দন বার্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:০৯:৫৭:পূর্বাহ্ন  |  ৭৩৪৬৩৭ বার পঠিত
বিপুল জয়ে তারেক রহমানকে ইউনূসের অভিনন্দন বার্তা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই বিজয়কে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে।

বার্তায় তিনি স্মরণ করেন তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাষ্ট্রদর্শন এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আপসহীন নেতৃত্বের কথা। তাদের আদর্শ ভবিষ্যৎ পথচলায় প্রেরণা জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সমন্বিত নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪