| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:১৮:১০:অপরাহ্ন  |  ৭১৩৭২৭ বার পঠিত
আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্তির পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর অর্পণ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, গত রাত থেকে ফলাফল অনুসরণ করছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। দেখা গেছে দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। জোটের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই জয়ী হয়েছেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আগের অনেক নির্বাচনে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। তবে এবার আল্লাহর মেহেরবানিতে তা হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ভোট সংস্কৃতির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, দীর্ঘদিন ভোট না দেওয়ার অভ্যাস পুরোপুরি ফিরিয়ে আনতে না পারলেও ভবিষ্যতে জনগণকে ভোটে আরও আগ্রহী করার চেষ্টা চলবে।

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশের কারণে স্থগিত থাকা প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, আদালত যখন সিদ্ধান্ত দেবেন, তখন ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই দু-তিন আসন ছাড়া বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই।

বিএনপির প্রত্যাশা ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থীদের মনোনীত করেছি। ধারণা ছিল আমাদের প্রার্থীরা জয়ী হবেন। এমনকি যারা অল্প ভোট পেয়েছেন, তারা এখনও জয়ী হওয়ার আশা নিয়ে নির্বাচন করেছেন। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪