সিনিয়র রিপোর্টার: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সারাদেশে ৩৬৯টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে বলে ইসি সূত্র জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ৩৬৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি স্থানে ভোটগ্রহণে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া প্রার্থী ও সমর্থকদের মধ্যে ৯২টি সংঘর্ষের তথ্য পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও এসেছে।
তবে এখনো সব কেন্দ্রের ভোট পড়ার হার কমিশনের কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
রিপোর্টার্স২৪/এসসি