স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নির্বাচনের দিন তারা তাদের আবাসনভিত্তিক এলাকায় উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ: গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ
আইন উপদেষ্টা আসিফ নজরুল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ: মিরপুর-১২, ই-ব্লক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার: শ্যামলী শিশুমেলার কাছে
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান: আদর্শ কলেজ, সেন্ট্রাল রোড
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন: মহাখালী, ডিওএসএইচ এলাকা
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার: উত্তরা ১০, প্রাথমিক বিদ্যালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান: গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন: ধানমণ্ডি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম: চট্টগ্রাম, মেহেদীবাগ
তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন জরুরি কাজের কারণে ঢাকায় অবস্থান করছেন।
নির্বাচন বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি