| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলস কাজ করছে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৮:২৯:২৬:পূর্বাহ্ন  |  ৭৩৬৭৭৫ বার পঠিত
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলস কাজ করছে

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে প্রস্তুতি গ্রহণ করছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় যৌথ টহল কার্যক্রম শেষে উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, যৌথ টহলের মাধ্যমে ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি করা হচ্ছে এবং সকল প্রার্থী ও ভোটারকে সুষ্ঠু ভোটে অংশগ্রহণের জন্য সহায়তা দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিঅ্যাকশন টিমের প্রস্তুতি, মোবাইল টহল ও চেকপোস্ট স্থাপনসহ প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেজর ইফতেখার হাসান আরও জানান, সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি ভোটারদের উৎসাহে বাধা সৃষ্টি করতে না পারে। তিনি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসার এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পর্যবেক্ষণে বিশেষ নজর রাখছে, যাতে নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে বজায় থাকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪