| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিতে প্রায় ৯ হাজার: আইজিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:৪৮:১৮:অপরাহ্ন  |  ৭৪৫৬১১ বার পঠিত
৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিতে প্রায় ৯ হাজার: আইজিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এসব কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রেখে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইজিপি বাহারুল আলম।

আইজিপি বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পক্ষ থেকে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রয়োজনে জেলা পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরার সহায়তাও নেবেন।

তিনি আরও জানান, নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ ও সুশৃঙ্খল নির্বাচন হিসেবে আয়োজন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন থাকছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইজিপি বলেন, এবারের নির্বাচনে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে স্ট্যাটিক ফোর্স, কেন্দ্রের আশপাশে নিয়মিত টহলে থাকবে মোবাইল টিম, আর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে আইজিপি বাহারুল আলম বলেন,আমরা ইতিহাসে একটি উদাহরণ তৈরি করতে চাই। এই নির্বাচন যেন হয় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সবার কাছে গ্রহণযোগ্য। আমরা কতটা সফল হলাম, তার মূল্যায়ন করবে দেশবাসী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪