| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৩০:৪৭:অপরাহ্ন  |  ৭৫১৯৪৮ বার পঠিত
নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদ থেকে তারা ইন্সপেক্টর পদে উন্নীত হলেন।

রোববার (৯ ফেব্রুয়ারি)পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। তবে বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। একই সঙ্গে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৬ জন কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই পদোন্নতির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।ভোটের আগে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪