| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবারসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:৩৯:৫৪:অপরাহ্ন  |  ৭৫৭৬০৩ বার পঠিত
পরিবারসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিপুল অর্থের নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা অবৈধ উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।

শুনানি শেষে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪