স্টাফ রিপোর্টার:গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান বিভাগে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের যানবাহন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি এবং মোটরসাইকেল সংক্রান্ত মামলা করা হয়েছে। অভিযানের মধ্যে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলা সংখ্যা
রমনা: ২ বাস, ১ ট্রাক, ৩ কাভার্ড ভ্যান, ১৯ সিএনজি, ৫১ মোটরসাইকেল – মোট ১৪২ মামলা
লালবাগ: ১ বাস, ৩ ট্রাক, ৩ কাভার্ড ভ্যান, ২৪ সিএনজি, ৯৩ মোটরসাইকেল – মোট ১৪৫ মামলা
মতিঝিল: ৫ বাস, ৭ ট্রাক, ১০ কাভার্ড ভ্যান, ৭৩ সিএনজি, ১৫১ মোটরসাইকেল – মোট ২৭৮ মামলা
ওয়ারী: ৪ বাস, ৪ ট্রাক, ১০ কাভার্ড ভ্যান, ৬ সিএনজি, ৮৩ মোটরসাইকেল – মোট ১১৬ মামলা
তেজগাঁও: ২ বাস, ১ ট্রাক, ৪ কাভার্ড ভ্যান, ২০ সিএনজি, ৯১ মোটরসাইকেল – মোট ১৬৯ মামলা
মিরপুর: ১ বাস, ১১ ট্রাক, ৯ কাভার্ড ভ্যান, ২২ সিএনজি, ১৮৯ মোটরসাইকেল – মোট ২৮৫ মামলা
উত্তরা: ১৫ বাস, ১১ ট্রাক, ৩ কাভার্ড ভ্যান, ৩৪ সিএনজি, ৫৪ মোটরসাইকেল – মোট ২১১ মামলা
গুলশান: ৪ বাস, ১ ট্রাক, ৬ কাভার্ড ভ্যান, ১২ সিএনজি, ২৮৪ মোটরসাইকেল – মোট ১৪৬ মামলা
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি