স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ১১ ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সুবিধা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকদের ছুটি থাকবে।
সরকার নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয়ভাবে ছুটি থাকে। ভোটের পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচনের কারণে টানা কয়েকদিন ছুটি পড়ছে।
রিপোর্টার্স২৪/এসসি