সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের জন্য এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটাররা তাদের পোস্টাল ব্যালট শুধুমাত্র বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন। সব ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না।
এই সুবিধা পাচ্ছেন তিন শ্রেণির ভোটার: সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদি। পাশাপাশি প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত ব্যালট পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে। এর পরে পাঠানো ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে।
রিপোর্টার্স২৪/এসসি