| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্ম ব্যবহার হচ্ছে: টিআইবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:১০:০২:অপরাহ্ন  |  ৭৮৮৭৭০ বার পঠিত
নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্ম ব্যবহার হচ্ছে: টিআইবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটিতে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্যান্যরা এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থাকা সত্ত্বেও তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন অবকাঠামো তৈরি হলেও তা পর্যাপ্ত শক্তিশালী নয়।

২০২৫ সালে দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। গত বছর মোট ৪০১টি সহিংসতার ঘটনায় অন্তত ১০২ জন নিহত হয়েছেন। এছাড়া ১,৩৩৩টি অস্ত্র নিখোঁজ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর ৩৬ দিনে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন।

প্রতিবেদনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, প্রার্থী যাচাই-বাছাই, দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি অভিযোগে নির্বাচনী পক্ষপাতিত্ব, ভোটকেন্দ্রের অনুপযোগিতা এবং পর্যবেক্ষক সংস্থার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া নির্বাচনকালীন ডিপফেক, ভুল তথ্য ছড়ানো, নিরাপত্তা ঝুঁকি এবং গণমাধ্যমে চাপ বিষয়ক চ্যালেঞ্জও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।

টিআইবি সতর্ক করেছে, এসব সমস্যা সমাধান না হলে আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা কঠিন হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪