| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড

সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৫:১৬:০৯:অপরাহ্ন  |  ৮২০৭৯৮ বার পঠিত
সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একই সঙ্গে মামলার আসামিদের হাজিরার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে গ্রহণ করেন।

পরবর্তীতে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে আন্দোলন চলাকালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নির্দেশে পুলিশ সদস্যদের দিয়ে তিনজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, ঘটনার সময় এক এসআই খুব কাছ থেকে এক জুলাই যোদ্ধার মাথা ও বুকে গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে মামলায় তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তার করে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল

এই মামলাকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪