| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দল স্বাধীনতার পক্ষে ছিল না, ভবিষ্যতে স্বাধীনতা কি রক্ষা করবে? আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:৩২:৫৫:অপরাহ্ন  |  ৮০২৮৪৯ বার পঠিত
একটি দল স্বাধীনতার পক্ষে ছিল না, ভবিষ্যতে স্বাধীনতা কি রক্ষা করবে? আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, বাংলাদেশে অন্য একটি দল—তারা অতীতে স্বাধীনতার পক্ষে ছিল না। তারা কি ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করতে পারবে?

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় থেকে উত্তরণে ও ভবিষ্যতে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারবে একমাত্র বিএনপি। অন্য কোনো দল এগিয়ে নিতে পারবে না।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আপনারা যদি বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেন, তাহলে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। একদিক দিয়ে তিনি সব চাইতে শিক্ষা-দীক্ষায় ও অভিজ্ঞতায় অগ্রগামী।

মিন্টু বলেন, তারেক রহমান এখন তিনি সর্ববৃহৎ দলের চেয়ারম্যান। তাঁর পিতা ছিলেন স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, আর মা ছিলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অতএব ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দেন।

বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ভোটাররা আমাকে ভোট দিলে এলাকার উন্নয়নে ত্রুটি করব না। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, আবদুল মতিন চৌধুরী, হামিদুল হক ডিলার প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪