| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১২:৫৩:৪৫:অপরাহ্ন  |  ৮৩৮৭০৯ বার পঠিত
ভোট আমরা দেবই, তা কেউ থামাতে পারবে না: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বানচাল বা ভণ্ডুল করার জন্য কিছু মানুষ সব সময় চেষ্টা করে, তবে এবার তা সম্ভব হবে না। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ গন্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট প্রদানের দিকে খেয়াল রাখতে হবে এবং কেউ দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন।

পথসভায় এক আবেগঘন মুহূর্তও ঘটে। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন নিজ হাতে পালিত মুরগির ডিম ও মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ মির্জা ফখরুলকে তুলে দেন। এতে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতাকেও আবেগাপ্লুত করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪