এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে থাকা আফরান নিশো অভিনীত ‘দম’ আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে। দর্শক চাহিদার কারণে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রীতিমতো দাপট দেখাচ্ছে সিনেমাটি।
এবারের ঈদটা যেন দুঃস্বপ্ন হয়ে রইলো শাকিব খানের জন্য! কেননা তার সিনেমাকে ঘিরে সিনেমাপ্রেমীদের ঈদ উৎসব শুরু হয়, দুটো লাভের মুখ দেখেন হল মালিকেরা। এবার তার ছবিই যেন ডোবাল। বলছিলাম ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটির কথা। টিজারে প্রযুক্তিগত অসামঞ্জস্য দেখে অনেকে ছবিটির কাঁটাযক্ত ভবিষ্যৎ আন্দাজ করেছিলেন।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা একসময়ের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন। তাদের ক্যারিয়ারের শুরুর দিকে দর্শক উপহার পেয়েছিলেন একাধিক জনপ্রিয় সিনেমা। কিন্তু সমসাময়িক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শকই ভুলে গেছেন তারা একসঙ্গে কতগুলো সিনেমায় কাজ করেছেন।
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘রাক্ষস’ ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখনই ঢালিউডে নতুন করে আলোচনার জন্ম দিলেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সরাসরি জানালেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-এর সঙ্গে কাজ করতে চান তিনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার দুই বছরের সংসার ভেঙে গেছে। গত বছরের নভেম্বর থেকে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে। সম্প্রতি গণমাধ্যমের কাছে বিচ্ছেদের সত্যতা স্বীকার করেছেন অভিনেত্রী নিজেই।
পপ তারকা কলাম্বিয়ান গায়িকা শাকিরা-এর ভারত সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও চলমান আঞ্চলিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আয়োজকরা নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা, যা ব্যাপক সাড়া ফেলেছে।
হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের আলোচিত অভিনেত্রী ফিজা আলী। গত ২১ মার্চ, অর্থাৎ ঈদের দিন পারিবারিক এক অনুষ্ঠানে এজাজ খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রমনা থানায় আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা এই সাধারণ ডায়েরি করেন।
শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে বর্তমানে জনপ্রিয় নায়িকায় পরিণত হওয়া পূজা চেরি এবার মাকে স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিশো অভিনীত চলচ্চিত্র ‘দম’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে এবং তিনদিনের মধ্যে আয়ের দিক থেকেও কোটি টাকার ঘরে পোঁছে গেছে।
গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ‘রক্তদান’ করে মঙ্গল কামনা করেছিলেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। নিজের সংসদীয় এলাকায় তার মঙ্গল কামনায় হোমযজ্ঞের আয়োজনও করেছিলেন। এবার নিজের ৪০ তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন অভিনেত্রী। ২৩ মার্চ চল্লিশের কোঠায় পা রাখলেন কঙ্গনা।
স্পষ্ট করে না হলেও, ছেলের এক বছরের জন্মদিনে প্রকাশ্যে এনেছিলেন বৈবাহিক সম্পর্কের টানাপড়েনের কথা। বলছি ভারতীয় অভিনেত্রী মানসী সেনগুপ্তর কথা। সম্প্রতি মা হওয়ার এক বছর পূর্তিতে মানসী লিখেছিলেন, আমিই তোমার মা, আমিই তোমার বাবা। মানসীর এই পোস্টের পরে বেশ আলোচনা শুরু হয়। অভিনেত্রী জল্পনায় সিলমোহর দিয়ে জানান, তারা ডিভোর্স ফাইল করেছেন। সেই ঘোষণার পরেই এবার আরও এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জানা গিয়েছিল, সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর সফল অস্ত্রোপচার শেষে ২০ ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি। গত ৪ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান,