| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্য শারীরিক সম্পর্কে জড়ালেও প্রেমিককে মেনে নেবেন নিকি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৪:৫২:২০:অপরাহ্ন  |  ১৭৯৮৭৫৬ বার পঠিত
অন্য শারীরিক সম্পর্কে জড়ালেও প্রেমিককে মেনে নেবেন নিকি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হলিউডের স্ট্যান্ড-আপ কমেডির জগতে আলাদা পরিচিতি তৈরি করেছেন নিকি গ্লেজার। ব্যক্তিগত জীবন, সম্পর্ক কিংবা যৌনতা- কোনো বিষয়েই রাখঢাক না করে কথা বলার স্বভাব এই অভিনেত্রী ও সঞ্চালকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকি নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এমন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে।

জনপ্রিয় পডকাস্ট ‘কল হার ড্যাডি’তে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তার দীর্ঘদিনের অন-অফ সম্পর্কের কথা বলেন।

প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক একেবারেই প্রচলিত ছাঁচে বাঁধা নয়; বরং তিনি স্বীকার করেছেন, তার সঙ্গী অন্য নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে তিনি তা মেনে নিতে পারেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সেটি তাকে আকৃষ্টও করে।

এই অভিনেত্রীর কথায়, আমি এমন একজন মানুষকে চাই, যাকে অন্য নারীরাও চান।

তার মতে, একজন সঙ্গী যদি অন্যদের কাছেও আকর্ষণীয় হন, তা সম্পর্কের মধ্যে একধরনের উত্তেজনা বা আকর্ষণ তৈরি করে। তিনি মনে করেন, ভালোবাসা ও আকর্ষণ সব সময় একই নিয়মে চলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

নিকির এই মন্তব্য ভাইরাল হয়েছে, যা নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই বলছেন, নিকির মত ব্যক্তিগত হলেও এটা পুরোপুরি অনৈতিক। এমন সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে অভিনেত্রীর আরও সাবধান হওয়া উচিত ছিল।

তবে নিকি স্পষ্ট করেছেন, তার এই ‘স্বাধীনতা’র ধারণার মধ্যেও কিছু কঠোর নিয়ম রয়েছে। যেমন তার সঙ্গীকে অন্য নারীদের কাছে তাদের সম্পর্কের বিষয়টি পরিষ্কারভাবে জানাতে হবে। শারীরিক সম্পর্কের বাইরে কোনো আবেগপ্রবণ সংযোগ তৈরি করা যাবে না। ‘ডেটিং’র মতো ঘনিষ্ঠ সময় কাটানো, যেমন একসঙ্গে সিরিজ দেখা, ব্যক্তিগত আলাপ- এসব তিনি মেনে নেন না।

তার মতে, শারীরিক সম্পর্ক ও আবেগপ্রবণ ঘনিষ্ঠতা এক জিনিস নয়। আবেগের জায়গাটি তিনি নিজের জন্য সংরক্ষিত রাখতে চান।

ব্যক্তিগত জীবনে যতই বিতর্ক থাকুক, পেশাগত জীবনে নিকি এখন সফলতার শীর্ষে। স্ট্যান্ড-আপ কমেডি থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা- সব জায়গায় তিনি নিজের জায়গা শক্ত করেছেন। পরপর একাধিকবার গোল্ডেন গ্লোবস সঞ্চালনার দায়িত্ব পাওয়া তার জনপ্রিয়তারই প্রমাণ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪