পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সাইফ হাসানের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে সুযোগ পেয়েও খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি। তিন ম্যাচে করেন যথাক্রমে ৪, ১২ ও ৩৬ রান। সাইফের এমন পারফরম্যান্সের পরও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তার ওপরই ভরসা রেখেছিলেন নতুন নির্বাচক প্যানেল। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে সেই আস্থার প্রতিদান ভালোভাবেই দিলেন এই ওপেনার।
প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আবারও শক্ত অবস্থান নিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলের দাপুটে জয়ে পেপ গার্দিওলার দল নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের ঘোষিত এটিই প্রথম দল।
যাত্রা শুরু তথা উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দরেই আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে। দলটি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটে।
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেল বার্সেলোনা শিবিরে। কোচ হান্সি ফ্লিক বলেছেন, ম্যাচ জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই শুধু নিজেদের সেরা পারফরম্যান্সই যথেষ্ট।
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই এই তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে জমা দিয়েছেন।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের শীর্ষ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, ফলে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম থেকে দূরে থাকতে হবে তাকে।
কঠিন এক সপ্তাহের পর অবশেষে স্বস্তির দেখা পেল লিভারপুল। ১৭ বছর বয়সী উইঙ্গার রিও নগুমোহার দুর্দান্ত নৈপুণ্যে প্রিমিয়ার লিগে দীর্ঘদিন পর জয় তুলে নিয়েছে আর্নে স্লটের দল।
লা লিগায় লামিনে ইয়ামালের জন্য বিশেষ এক ম্যাচ হয়ে থাকল এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি। বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারের শততম লা লিগা ম্যাচে তিনি গোলও করলেন, করালেনও। তার নৈপুণ্যে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা।
চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সিজন-১১ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিবেদন পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করেন।
আন্তর্জাতিক মানের তারকা বোলার জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমারদের ওপর রীতিমতো আক্রমণ চালিয়ে মাত্র ১৫ বছর বয়সেই নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই তরুণ ওপেনার।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিসিয়ালদের দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে আল নাসরে চুক্তি করে এই রেকর্ড গড়েন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু দলটির সঙ্গে এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি। এবার আল নাসর শিরোপার স্বপ্ন ভালোভাবে দেখছে। তাহলে কি সৌদি প্রো লিগে রোনালদোর শিরোপা খরা কাটছে?
সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এছাড়া বর্তমানে বিসিবি এখন চলছে এডহক কমিটিকে দিয়ে। আজ (শুক্রবার) সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।