বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরের চক্র থেকে এক টেস্টের সিরিজ অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছেন ক্রিকেট কর্তারা। ১২ দলের অংশগ্রহণে এই টেস্ট লিগ সম্প্রসারণের ব্যাপারেও ভাবছে তারা। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুওসের নেতৃত্বে আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ চলতি মাসের শেষে কিংবা মের শুরুর দিকে বোর্ড প্রধানদের সভায় এ ব্যাপারে প্রস্তাবনা পেশ করবে।
সপ্তম ওভারে বল হাতে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই তাকে ডেভন কনওয়ে চার মারেন। পরের দুটি বলে সিঙ্গেল। চতুর্থ বলে ডট দেন বাংলাদেশি পেসার। তাতে এক অনন্য ইতিহাস গড়েন বাঁহাতি কাটার মাস্টার। লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটে ১১তম ওভারেই জয় নিশ্চিত করে। দল হারলেও মুস্তাফিজ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ
এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে আজ (শুক্রবার) স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল তারা হংকংকে হারিয়ে বাছাই টুর্নামেন্টের ন্যূনতম ষষ্ঠ স্থান নিশ্চিত করে এশিয়ান গেমসে নাম লিখিয়েছিল।
দুমাস পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াবে ২০২৬ বিশ্বকাপ। আসরের জন্য ১৭০ জনের ম্যাচ অফিসিয়ালের বিশাল বহর প্রকাশ করেছে ফিফা। রেফারিংয়ে এবার মাইলফলক গড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমবার এক বিশ্বকাপে দুটি দেশের তিনজন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন করে বিসিবির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এরপর জট খুলেছে ঢাকা লিগের। আগামী মাসেই শুরু হবে এই লিগ। এদিকে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বর্তমান বোর্ডকে ঘিরে।
বিশ্বকাপের প্রতি আসরে ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে থাকে আলাদা উন্মাদনা। এবার দুই দেশ বিশ্বমঞ্চে পারফরম্যান্স করার আগেই রেকর্ড গড়ল, তাও আবার লিওনেল মেসি ও নেইমারের মতো তারকাকে ছাড়া। রেকর্ড ৪৮ দলের অংশগ্রহণে হচ্ছে এবারের বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই ১০৪ ম্যাচের এই টুর্নামে
আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঘোষিত দলে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরি ও ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়ার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার।
এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। শুক্রবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিটমূল্য নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে FIFA। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির পর এবার গ্যালারির সামনের সারির আসনের নতুন মূল্য প্রকাশ করে আরও বিতর্ক উসকে দিয়েছে সংস্থাটি। এখন সামনের সারিতে বসে ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে ৪১০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি।
ডার্টসের নিয়ন্ত্রক সংস্থা ডার্টস রেগুলেশন অথরিটির (ডিআরএ) সিদ্ধান্তে এখন থেকে ট্রান্সজেন্ডার নারী নোয়া-লিন ভ্যান লিউভেন প্রফেশনাল ডার্টস করপোরেশনের (পিডিসি) নারী বিভাগভুক্ত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী, কেবল জৈবিক নারী খেলোয়াড়রাই নারী ইভেন্টে অংশ নিতে পারবেন।
ঢাকা লিগ এবার দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবশেষে মাঠে গড়ানোর পথে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের পর সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্ব এই টুর্নামেন্ট আটকে দিয়েছিল। এর ফলে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন।
হয়তোবা টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না রশিদ খানকে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আফগানিস্তানের এই স্পিনার। বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং করেছেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফুটবলের দেশ হিসেবে ব্রাজিল বিশ্বজুড়ে পরিচিত হলেও এবার ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন দেশটির এক নারী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়ে একাই ৯ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী পেসার লরা কারদোসো।
আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইয়ে জায়গা নিশ্চিত করার পরই বড় অস্বস্তিতে পড়েছে ইরিত্রিয়া। এসওয়াতিনির বিপক্ষে জয় পাওয়ার পর দলটির সাত ফুটবলার নিখোঁজ হয়েছেন। যে কারণে দেশটির টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশের ফুটবলে এখন নতুন জোয়ার। জামাল ভূঁইয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আলোচিত নাম হামজা চৌধুরী বা ফাহমিদুল ইসলাম; প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই ধারাবাহিকতাকে আরও পেশাদার ও বেগবান করতে বিশ্বজুড়ে