| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত, রয়েছেন যারা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১২:৪৭:০৯:অপরাহ্ন  |  ২৪৬৩২২ বার পঠিত
আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত, রয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই এই তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে জমা দিয়েছেন।

এই প্রাথমিক তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কালোনি জানিয়েছেন, এই প্রাথমিক তালিকায় যেমন নিশ্চিত খেলোয়াড়রা রয়েছেন, তেমনি ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় তরুণদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

দলে জায়গা পাওয়ার লড়াই এখন সবচেয়ে বেশি তীব্র তৃতীয় গোলরক্ষক, ব্যাকআপ লেফটব্যাক ও সেন্টারব্যাক পজিশনে। গোলরক্ষক পজিশনে হুয়ান মুসো এগিয়ে আছেন বলে জানা গেছে।

মিডফিল্ড ও আক্রমণভাগেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফিটনেস-নির্ভর অবস্থানে আছেন জিওভানি লো সেলসো। পাশাপাশি তরুণ প্রতিভা হিসেবে আলোচনায় আছেন ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানি।

সম্ভাব্য স্কোয়াডে যারা

টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে সম্ভাব্য স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্ডি।

মিডফিল্ডে আছেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল।

আক্রমণভাগে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ।

এছাড়া আলোচনায় রয়েছেন পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো ও আনহেল কোরেয়া।

স্কালোনির বড় চ্যালেঞ্জ

চূড়ান্ত ২৬ জন বাছাইয়ের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনের ভারসাম্য রক্ষা। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় করেই দল গড়তে হবে স্কালোনিকে।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে জায়গা পাওয়ার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি পজিশনের জন্যই চলছে কঠিন প্রতিযোগিতা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪