ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানু
প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার দূরের সফর। ১২ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট শেষে কাজাখস্তানের আলমাতি শহরে নামবে রিয়াল মাদ্রিদ। ইউরোপ ও এশিয়া মহাদেশে একসঙ্গে ছড়িয়ে আছে কাজাখস্তান। আর আলমাতি শহরটির অবস্থান এশিয়ায় চীনের ঠিক উপরেই।
শনিবার (৩০ আগস্ট) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।
পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার ঝড়ো অর্ধশতক এবং সমন্বিত বোলিংয়ের ফলে পাকিস্তান ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে।
বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। ঘরের মাঠে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় যথাক্রমে সকাল সাড়ে পাঁচটা এবং পাঁচটায় মাঠে গড়াবে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা একটি ক্যাপ ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনেছে অস্ট্রেলিয়া ন্যাশনাল মিউজিয়াম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ সালের সিরিজে, সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। সেবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থাকার রেকর্ড করে অসিরা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখে থাকে। গত বছরের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এ সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।
হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।
ক্রিকেটারদের সারা বছর খেলার মধ্যে ব্যস্ত রাখতে দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের এখন তিনটি ভিন্ন দল রয়েছে। কিন্তু যখন একটি নির্দিষ্ট ফরম্যাট নিয়ে কিছু ক্রিকেটার ব্যস্ত থাকে, তখন অন্য খেলোয়াড়রা অলস সময় কাটায়।
আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের অন্য দল স্বাগতিক আরব আমিরাত।
মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হলো ইউরোপের সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্র।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এই সিরিজ তাদের জন্য সহজ হবে না, এমনটাই মনে করছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ইনজুরির সঙ্গে লড়াই করেই কেটে যাচ্ছে নেইমারের ক্যারিয়ার। চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলেও তার জায়গা হয়নি। ক্যারিয়ারের অনেকটা সময় বাকি থাকলেও এখনই তাকে খেলত হচ্ছে ব্রাজিলের ক্লাব সান্তোসে। সেই নেইমারকেই নিজের বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালে পেতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া।
বাংলাদেশের ফুটবলে নতুন উচ্ছ্বাসের নাম হামজা চৌধুরী। দেশীয় ফুটবলের অবস্থা যখন ধুঁকছে, তখনই এই মিডফিল্ডার আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের সঙ্গে সঙ্গে দর্শক ও অনুরাগীদের হৃদয় জয় করে নিয়েছেন। গেল মার্চে প্রথমবার জাতীয় দলে লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামার পর থেকেই তিনি নতুন রূপ ও প্রত্যাশার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।