লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া তারকাখচিত ইন্টার মায়ামি আবারও শিরোপা হাতছাড়া করল। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
মৌসুমের একেবারে শুরুতেই হাইভোল্টেজ ম্যাচের স্বাদ নিলো ফুটবলপ্রেমীরা। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দুই দল মুখোমুখি হলো আজ।
গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিল ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে তার দৃষ্টি আরও দূর পর্যন্ত—যদি পর্যাপ্ত সমর্থন পান, তাহলে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
শুরুতে খানিকটা চাপে ছিলেন কোকো গফ। হয়তো মাসখানেক আগে উইম্বলডনের প্রথম রাউন্ডে বিদায়ের ধাক্কা তখনও মনে বাজছিল। তবে সেই হতাশা কাটিয়ে ইউএস ওপেনে ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন আমেরিকান টেনিস সেনসেশন। পোল্যান্ডের মাগডালেনা ফ্রেচকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-১) হারিয়ে মেয়েদের এককে তৃতীয় বাছাই গফ জায়গা করে নিয়েছেন শেষ ষোলোয়।
অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিলের সঙ্গে অপরিচিত নন কিলিয়ান এমবাপে। কিন্তু গতকাল দুই দুইটা গোল বাতিলের কারণে স্বভাবতই রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা হতাশ। ম্যাচ শেষে তিনি ভিএআরে দেখানো নিজের অফসাইডের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছেন। সবমিলিয়ে তিন গোল বাতিলের পরও রিয়ালকে টানা তৃতীয় ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও আর্দা গুলার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের একপ্রকার উড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটস দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক।
শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন
পাওয়ার প্লে’র পর প্রতি আক্রমণে গিয়ে দ্রুত রান তুলতে চেয়েছিল নেদারল্যান্ডস। কয়েকটি বাউন্ডারিও এসেছিল। কিন্তু ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ চাপে রেখেছে তাদের। তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলে ফিরে আবার প্রথম বলে উইকেটের স্বাদ পান। তাকে উড়াতে গিয়ে লং অনেক ক্যাচ দেন বিক্রমজিত সিং। এরপর নিদামিনুরু বিশাল ছক্কা উড়ান তাসকিনকে। অধিনায়ক এ