ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল বাগদাদ।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৫ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ভারতের নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮তম ব্রিকস সম্মেলনের বিজনেস ফোরামে তিনি বলেছেন, ‘নিরাপদ সমুদ্রপথ, সচল সরবরাহ ব্যবস্থা এবং নাবিকদের নিরাপত্তা ছাড়া বৈশ্বিক বাণিজ্যের অগ্রগতি সম্ভব নয়।’
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, ৭ অক্টোবরের হামাসের হামলার আগে স্পষ্ট সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করেননি বা দেশকে প্রস্তুত করেননি। একই সঙ্গে তিনি এ বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্তের দাবি তুলেছেন।
গাইডেড রকেটসহ অত্যাধুনিক অস্ত্র তৈরিতে গোপনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেছিল ইয়েমেনের হুতিরা। এ কাজে তারা অ্যানথ্রপিকের ‘ক্লড’ এআই ব্যবস্থা ব্যবহার করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের জন্য নতুন নিয়মের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজার জন্য বর্তমানে থাকা ৬০ দিনের সুযোগ আর থাকবে না।
য়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা বাড়াতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শত শত কর্মকর্তা সরাসরি কাজ করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই হুতিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আইআরজিসির এসব কর্মকর্তা।
কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। কৌশলগত মাখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ সাফল্য আসে তাদের। এর ফলে সমুদ্রপথে বাণিজ্য আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে গোষ্ঠীটি।
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম বেড়েছে। তেলের দাম কমে আসায় এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বাড়ায় এ ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম কমার পথেই রয়েছে।
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে এবং প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারত সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
হরমুজে ফের দুই মার্কিন সামরিক নৌযানে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে ৩ বার হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক নৌযানে হামলা করল আইআরজিসি।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের মিত্র হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবকে আরও জোরালো গোয়েন্দা ও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইয়েমেন উপকূলে সংঘাত তীব্র আকার ধারণ করায় এবং কৌশলগত নৌপথগুলো হুমকির মুখে পড়ায় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে এই সামরিক সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
পপ সংস্কৃতির ইতিহাস ও ফ্যাশন জগতের অন্যতম চর্চিত ও আইকনিক পোশাক, রাজকুমারী ডায়ানার সেই বিখ্যাত 'রিভেঞ্জ ড্রেস' আবারও নিলামে উঠতে যাচ্ছে। আন্তর্জাতিক নিলাম সংস্থা সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি বিশেষ নিলামে তোলা হবে গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা রাজকুমারী ডায়ানার এই কাঁধখোলা কালো রেশমি পোশাকটি।
দিল্লিতে ব্রিকসের শীর্ষ বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর ভারতে যাচ্ছেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ বৈঠকে যোগ দেবেন।