| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ধর্মেন্দ্রর পদত্যাগ, ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে।

বিস্তারিত...

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে দুই লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এ আগুনকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শনিবার ফ্রান্সের কর্তৃপক্ষ দেশটির ষষ্ঠ বৃহত্তম শহর বোর্দোর

বিস্তারিত...

সৌদি আরবে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। চলতি সপ্তাহে সৌদির হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই তারা এ হামলার কথা জানায়। এদিকে, টানা দুই সপ্তাহের মার্কিন হামলার পর শনিবার প্রথমবারের মতো ইরানে কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।

বিস্তারিত...

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৫ জুলাই) দামেস্ক-দেইর আজ-জোর মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যন্তর মন্তর ছাড়লেন আন্দোলনকারীরা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৪৯ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন

বিস্তারিত...

হুমকির মুখে উড়োজাহাজ পরিবর্তনে বাধ্য হলেন ট্রাম্প

ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার হুমকির মুখে তুরস্ক সফর শেষে নিজের নির্ধারিত উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

আমরা সঠিক পথে এগোচ্ছি বলেই সবাই ঈর্ষান্বিত: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই (Javier Milei) দাবি করেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের কারণে বিশ্বের অনেক দেশ ও গোষ্ঠী আর্জেন্টিনাকে ঈর্ষার চোখে দেখছে।

বিস্তারিত...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবে নির্বাচনের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।

বিস্তারিত...

ইরানে একসঙ্গে হামলা করল বাহরাইন ও কুয়েত

ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। দেশ দুটিতে ইরানের হামলার জবাবে এমন পদক্ষেপ নেয় তারা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার (২৪ জুলাই) জানায়, ইরানে হামলা চালাতে দুই দেশই যুদ্ধবিমান পাঠায়।

বিস্তারিত...

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিস্তারিত...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করেছে। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

বিস্তারিত...

যুদ্ধে জড়ালে পরিস্থিতি খুবই খারাপ হবে: চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।

বিস্তারিত...

চলমান বিক্ষোভের মাঝেই ভারতে শিল্প প্রতিমন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়ালেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনাসহ নিহত ১৫, পাল্টা অভিযানে নিহত ১২ জঙ্গি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যানবাহন নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১২ সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাংক জেলায় হামলার পর চালানো পাল্টা অভিযানে ১২ জঙ্গিকে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সরকারের সঙ্গে বৈঠক শেষে দলটি বলেছে, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে সরকার শনিবার পর্যন্ত সময় চেয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪