| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সই

সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার অনুমতি পেতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বিস্তারিত...

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় পররাষ্ট্র দপ্তর বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে।

বিস্তারিত...

প্রশ্ন ফাঁসের ঘটনায় যেসব পদক্ষেপের ঘোষণা দিলেন মোদী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সংসদে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিস্তারিত...

যুদ্ধ থামবে, না হলে পুরো মধ্যপ্রাচ্য জড়াবে: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চলই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে হয় যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে, নয়তো সংঘাত আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।

বিস্তারিত...

সিআইএ স্থাপনায় ইরানি হামলায় রাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সহায়তা করেছে কি না, কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কি না—তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। বিষয়টি সম্পর্কে অবগত চারজন রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে হামলায় নিখুঁত লক্ষ্যভেদ, কার্যকারিতা এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তাকে সম্ভাব্য ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিস্তারিত...

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে আটক হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, আটকের সময় এক পুলিশ সদস্য তাকে কানে কানে বলেছিলেন, ‘এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।’ বুধবার (২২ জুলাই) নিজের আটক হওয়ার অ

বিস্তারিত...

আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন আছড়ে পড়েছে দিল্লির রাজপথে। হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের এই বিশাল বিক্ষোভ মোদি সরকারকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শুরুতে আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

বিস্তারিত...

থানা থেকে মুক্তি পেয়েই বিক্ষোভে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে চলা আন্দোলনে আটক হওয়া বিক্ষোভকারীরা মুক্তি পেয়েই আবার ফিরে এসেছেন আন্দোলনস্থলে। গত সোমবার পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অনেকেই থানা থেকে ছাড়া পেয়ে সরাসরি যন্তর মন্তরে ফিরে যান।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরো তীব্র করে তুলেছে লোহিত সাগরে নতুন করে শুরু হওয়ার উত্তেজনা। এ অঞ্চলে সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে আরেক দফায় প্রভাব পড়তে পারে। এরই মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, ইরান বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ফ্রন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে পুরনো সংঘাত নতুন করে উজ্জীবিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

বিস্তারিত...

ভারতের শিক্ষা ব্যবস্থা ‘কারচুপির শিকার’, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে কারচুপিপূর্ণ করে তোলার অভিযোগ তুলে দাবি করেছেন, গত ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একটিও মামলায় দোষীদের বিরুদ্ধে সাজা নিশ্চিত করা যায়নি।

বিস্তারিত...

কপ ৩১-এ নতুন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: সাইমন স্টিয়েল

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো কনভেনশনের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেছেন, প্যারিস চুক্তির পর বিশ্ব উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক সম্প্রদায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, কিন্তু এখন আর নতুন প্রতিশ্রুতির সময় নয়, বরং বিদ্যমান অঙ্গীকার বাস্তবায়নের সময়। ভারতের তিন দিনের সফরে এসে, কপ৩১ সম্মেলনের আগে তিনি বলেন, "কপ ৩১-কে এমন একটি সম্মেলনে পরিণত হতে হবে, যেখানে বাস্তবায়নের প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে উঠবে।"

বিস্তারিত...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের আগে সবার জন্য বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। এর মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এমন নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স।

বিস্তারিত...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪,৭০০ কোটি টাকা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যা টাকার অন্কে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মঙ্গলবার (২১ জুলাই) ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে তিনি এ তথ্য জানান এবং যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে জরুরি অর্থ বরাদ্দের আহ্বান জানান।

বিস্তারিত...

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথ পেতে পারে।

বিস্তারিত...

১১তম রাতেও ইরানে মার্কিন হামলা, যুদ্ধবিরতির আশা ক্ষীণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তারের মধ্যস্থতায় ভেঙে পড়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪