ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে দিল্লিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তরুণেরা। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ আন্দোলনকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিক্ষোভকারী ও পুলিশ—উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে উত্তপ্ত হয়ে ওঠে।
লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম আজ সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আহ্বান পাবেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন বার্নহাম।
মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও এক সেনা আহত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। গত কয়েক দিনে ইসরো থেকে শতাধিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ একসঙ্গে পদত্যাগ করেছেন। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক বিশিষ্ট বিজ্ঞানী, যারা গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।
স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটিতে এক অদ্ভুত ও অস্বস্তিকর দৃশ্যের অবতারণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর সাধারণত অতিথিরা মঞ্চ থেকে সরে দাঁড়ালেও, ডোনাল্ড ট্রাম্প তা করেননি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১৮ জুলাই) রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভে এটিই সবচেয়ে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ-উত্তেজনার মাঝেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)-এর বরাতে এ তথ্য জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এবং এএফপি।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শুভেন্দু, তুমি যতই লাফালাফি করো, আমরা নবীর শিক্ষা ও আল্লাহর কুরআন থেকে কখনো বিচ্যুত হব না। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমা
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারক লঙ্ঘন করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই’। শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা জানান।
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি অনুযায়ী ইরানে হামলার পর একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণ থেকে ধোঁয়া উড়ছে; ১৭ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া দৃশ্য। ছবি: রয়টার্স
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছেন শহরটির মেয়র জোহরান মামদানি। শনিবার 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর সিএনএনর। সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক বিবৃতি
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছে বেলজিয়ামের ফেডারেল সরকার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও, ইউরোপের যে কয়েকটি দেশ এককভাবে এমন পদক্ষেপ নিচ্ছে, সেই তালিকায় বেলজিয়ামও যুক্ত হলো।