ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধে নিহত কয়েকজন স্বাস্থ্যকর্মী—যাদের চিকিৎসক, নার্স, প্যারামেডিক ও হাসপাতালের কর্মচারী হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় প্রতিষ্ঠান উল্লেখ করেছিল—তাদের মধ্যে অন্তত ১৮ জনকে পরে হামাস ও ফিলিস্তিনি
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতোতে আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। ১৫ বছরের মধ্যে জাপানে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা হচ্ছে।
জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচারে।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। জানা গেছে, আগুন লাগার সময় তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশায় একদিনেই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। আগামী ৪ থেকে ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর সঙ্গে গত ২৫ জুলাই স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের ওপর পুলিশি নিপীড়ন অব্যাহত রাখার অভিযোগে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুনরায় দেশব্যাপী আন্দোলন শুরুর হুশিয়ারি দিল ‘ককরোচ জনতা পার্টি’।
ভারতে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির অভিযোগ, আন্দোলন স্থগিতের সময় কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন করা হয়নি।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি শরতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। এর আগে মামদানি তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ায় দুই নেতার মধ্যে উত্তেজনা তৈরি হয়।
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। তাঁর দাবি, ইরানবিরোধী সংঘাত ও ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অর্থনীতি ও জাতীয় সম্পদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগের পর তেহরান জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। রোববার (২৬ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ক্যাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদ জানায়। তেহরানের দাবি, হামলাটি ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ এবং এতে একজন ইরানি নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে জামিনঅযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।
ভারতে টানা কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশি