ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য পশ্চিমবঙ্গ ছিল সব সময়ই এক ‘অজেয় দুর্গ’। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান হওয়ায় এই রাজ্য জয় করা ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। অবশেষে বাংলায় বিজেপির বিশাল জয়ের পর অনেকেই প্রশ্ন করছেন, কে হচ্ছে
বাংলাদেশের রাজনীতিবিদ শামিম ওসমানের ভাষণ থেকে ভাইরাল হওয়া ‘খেলা হবে’ শব্দটি সেসময় খুব আলোচিত হয়। যা পরবর্তীতে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জিসহ অনেকের শ্লোগানেই স্থান পায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘খেলা হবে’ শিরোনামে একটি গান তৈরি করেন তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর এই গানটি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস পর্যন্ত রাজ্যের সব রাজনৈতিক দলের মাঝে আলোড়
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এরসঙ্গে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসনে হারের পথে আছেন।তিনি ভবানিপুর থেকে। মাত্র একটি আসনে দাঁড়ানো মমতা সেখানে হারতে চলেছেন
কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ঘুরে রাজনীতির নানা অধ্যায় পেরিয়ে এবার নিজেই দল গড়ে নির্বাচনে বাজিমাত করলেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই নেতা তৃণমূল ও বিজেপি- রাজ্যের দুই প্রধান শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) গঠন করেন নির্বাচনের মাত্র দুই মাস আগে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনায় দেখা গেছে, রাজ্যের সীমান্ত এলাকা, আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং শিল্পাঞ্চলগুলোতে এগিয়ে যাচ্ছে বিজেপি। এ নিয়ে বিজেপির রাজ্য প্রধান এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, হিন্দু ভোটের একত্রীকরণের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে তার দল।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন আলোচিত প্রার্থী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট- আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী। সোমবার (৪ মে) বিকেলে সব রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লাকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার বিকেল ৬টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০৩ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল।
সতর্কবার্তা উপেক্ষা করায় অবরুদ্ধ হরমুজ প্রণালির নিকটে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে থা
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনার মধ্যেই সহিংসতার একাধিক অভিযোগ উঠেছে। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির এক কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ভারতের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ফলতার ১ টি আসন ব্যতিত বাকি ২৯৩ আসনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে বেসরকারিভাবে সামনে আসনে ভোটের ফলাফল। জানা গেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮৯টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ১৯৮টি আসনে।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় জরুরি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। হতাশ না হয়ে কর্মীরা নিশ্চিন্তে থাকুন। আজ সোমবার (বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দুই-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পরে ১০০টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনো মিল নেই।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী দল বিজেপির তুলনায় পিছিয়ে পড়লেও এখনই পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট আজ সোমবার গণনা করা হচ্ছে। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। এই প্রেক্ষাপটে বিজেপির সমর্থকদের মধ্যে বিজয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। সেখানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।