| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দায়িত্ব পালন অসম্ভব হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

বিস্তারিত...

আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে

বিস্তারিত...

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ ঢাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিস্তারিত...

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও তাদের পুত্র শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাদের এই ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে মোট জমা রয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা। শনিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের (দুর্নীতি দমন কমিশন) পক্ষে আদালতে আবেদন করেন উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।

বিস্তারিত...

কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা অসম্ভব: ড. দেবপ্রিয়

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব না। শনিবার ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে পুঁজিবাজার নিয়ে সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা জানান তিনি।

বিস্তারিত...

পাচারকৃত অর্থ আনতে রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত থাকতে হবে: গভর্নর

গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন।’

বিস্তারিত...

পুলিশকে ভিপি নুরের হুমকি, নিন্দা জানাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান।

বিস্তারিত...

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (২৪ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২৩ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরো ৬১৪ জন। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানা

বিস্তারিত...

রাতে বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে

বিস্তারিত...

সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪