ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি মো আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৫ মে) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে এক হাজারেরও বেশি আন্দোলনকারী অংশ নেয়। এ সময় তারা সড়কের পাশাপাশি সচিবালয় মেট্রো স্টেশনের কনকোর্স প্লাজায়ও অবস্থান নিলে মেট্রোরেলের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি পরিষদের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন।
সৌদি প্রবাসী স্বামী ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য সৌদির কফিলকে ৩৫ লাখ টাকা দিয়েও ভিসা এবং টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। স্বামীর এমন সমস্যা সমাধানে স্ত্রীর নজরে আসে জিনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সব সমস্যার সমাধানের লোভনীয় চটকদার বিজ্ঞাপন।
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আজ রবিবার এ বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়
সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ এ বিশেষ বিধান সংযোজনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা
পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিকদের অর্ধদিবস কর্মবিরতি চলছে
বিএনপির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত ৮টার পর প্রথমে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল ও পরে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মশিউর রহমান (৪২)। শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১০টায় শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মশিউরকে গ্রেপ্তার করে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের একটি চৌকস দল
কুইক রেন্টাল আর চালু রাখার কোনো প্রয়োজন নেই। জ্বালানি খাতের দুর্নীতি ও লুণ্ঠনে যারা জড়িত তাদের বেশিরভাগই দেশ থেকে কীভাবে পালালো তা তদন্ত হওয়া দরকার। বিগত আমলে জ্বালানি খাতের দুর্নীতিবাজদের শনাক্ত করে তাদের তালিকা প্রকাশ করা উচিত।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন
সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছে মর্মে সিআইডির কাছে অভিযোগ আসে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার মামলাটি দায়ের করা হয়েছে বলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার (২৫ মে) বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।