| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চলতি মাসে ফের টানা চার দিনের ছুটির সুযোগ

আগস্ট মাসের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন।

বিস্তারিত...

মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বিচার বিভাগের বড় সংকট: আইনমন্ত্রী

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, সে ধরনের একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিস্তারিত...

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এসংক্রান্ত একটি খসড়া বিলও অনুমোদন হয়েছে।

বিস্তারিত...

ইয়াবা কারবারিদের নতুন তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ইয়াবা কারবারে জড়িত প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও বাহকদের নতুন করে তালিকাভুক্ত করা হবে। একই সঙ্গে টেকনাফে অপহরণ প্রতিরোধে আরও দুটি সেনা ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিস্তারিত...

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

দেশের যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম

দাম বাড়ানোর একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল—এটি আমাদের প্রশ্ন।’

বিস্তারিত...

হৃদরোগ ইনস্টিটিউটে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের কম খরচে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিস্তারিত...

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

প্রশাসনের চার মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল বদল করা হয়েছে। আর দুজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে তাদের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন। বুধবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণা

বিস্তারিত...

‘সাজাপ্রাপ্ত স্বৈরাচারের বিষয়ে ভারত ব্যবস্থা না নিলে বাংলাদেশের উদ্বেগ বাড়বে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে। তাদের ভবিষ্যতে কী করতে হবে, সে বিষয়ে তাদের একটি অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বারিধারায় বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

রাজধানীর বারিধারায় বাসভবনে বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

৩০০ উপজেলায় বিতরণ হবে পুষ্টিচাল

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে ছয় মাসে মোট ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

বিস্তারিত...

বিলের মাছেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বিভিন্ন নদী ও জলাশয়ের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে। শুধু মাছের পাকস্থলী বা পরিপাকতন্ত্রেই নয়, মাছের মাংসপেশিতেও অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪